আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) মাগরিব ও এশার নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত ও হাদীসে কিসার পাঠের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নাবি (স.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
হামদ ও নাত পরিবেশনের পর বক্তব্য রাখেন দেবহাটা শিয়া মসজিদের পেশ ইমাম জনাব শেখ সেলিম উল্লাহ্, কালীগঞ্জ কুশুলিয়া শিয়া মসজিদের পেশ ইমাম জনাব রমজান আলী এবং নূরনগর শিয়া মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম মোঃ সাজিদুল ইসলাম।
প্রসঙ্গত, পাক পাঞ্জাতান জনকল্যাণ পরিষদ এ আলোচনা সভা ও আনন্দ মাহফিলের আয়োজন করে।#




